ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

তানোর কৃষি কর্মকর্তার বদলি নিয়ে ইঁদুর-বিড়াল খেলা


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৩:৪৮
রাজশাহীর তানোরের বহুল আলোচিত উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ এবার তদ্বিরের মাধ্যমে তার (স্ট্যন্ড রিলিজ) বদলী আদেশ রোহিত করে ফের আলোচনায় উঠে এসেছে।
তদবিরে তকদির মিলে সমাজে যুগের পর যুগ ধরে চলে আশা সেই প্রবাদ বাক্যকে সত্য বলে প্রমাণ করলেন কৃষি কর্মকর্তা তার বদলী আদেশ রোহিত করে। এদিকে তার স্ট্যান্ড রিলিজ রোহিত করার খবরে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে আলোচনা রয়েছে।
 
সুত্র জানায়, সম্প্রতি উপজেলার আলোচিত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদকে (স্ট্যান্ড রিলিজ) বদলী করা হয়েছিল। কিন্ত্ত সেখানে কৃষি কর্মকর্তার জন্য কোনো গাড়ী নাই এবং তানোরের মতো সুযোগ-সুবিধা নাই। যে কারণে তিনি সেখানে যেতে অসম্মতি প্রকাশ করে বদলী আদেশ ঠেকাতে তৎপর হয়ে উঠেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাঠকর্মী বলেন, তিনি বড় অঙ্কের অর্থ ব্যয়ে তদ্বির করে বদলী আদেশ ঠেকাতে সমর্থন হয়েছেন।
 
এসব অর্থের যোগান দিতে উপজেলার সার ও কীটনাশক ব্যবসায়ীদের কাছে থেকে আনুঃপাতিক হারে অর্থ আদায় করা হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।অন্যদিকে তার বদলী আদেশ ঠেকানো নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, প্রশ্ন উঠেছে তার খুঁটির জোর কোথায় সেটা নিয়েও পাশাপাশি বইছে মূখরুচক নানা গুঞ্জন।
 
এদিকে আলোচিত এই কৃষি কর্মকর্তার বদলী আদেশ ঠেকানোর খবর ছড়িয়ে পড়লে উপজেলার কৃষক সমাজ ও সার-কীটনাশক ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়। উপজেলার কৃষকেরা সরেজমিন অনুসন্ধান করে এই কৃষি কর্মকর্তার বদলী আদেশ পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অফিসের এক মাঠকর্মী বলেন, উপজেলা কৃষি কর্মকর্তাকে অন্য উপজেলায় বদলী করা হয় তবে তিনি বড় অঙ্কের টাকার বিনিময়ে বদলী আদেশ রোহিত করেন। তিনি বলেন, স্ট্যান্ড রিলিজের আদেশ যদি স্থগিত হয় তাহলে সেই দপ্তরে শৃঙ্খলা বলে আর কিছু থাকে না। এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের জন্যও লজ্জার।
 
এ বিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে বদলী বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এমএসএম / এমএসএম

নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা

পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ

রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই

সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী

ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি

কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সার্বিক নিরাপত্তায় প্রস্তুত এসআরবি-১৩: প্রেস ব্রিফিং