ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

তানোরে নেশার টাকার জন্য বৃদ্ধ নানিকে পিটিয়ে হত্যা, নাতি গ্রেফতার


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৪:৭

রাজশাহীর তানোরে নেশার টাকার জন্য বৃদ্ধ নানিকে মারপিট করে হত্যা করেছে মাদকাশক্ত নাতি। ওই মৃত বৃদ্ধের নাম সোনা সরেন (৭৫)। তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী আদিবাসিপাড়ার মৃত চরন টুডুর স্ত্রী।

এঘটনায় পুলিশ নাতি ইসমাইল সরেনকে (৩৫) গ্রেফতার করেছে। সোমবার দুপুরে নিহতের মেয়ে আমেনা টুডু বাদি হয়ে ইসমাইল সরেনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদাগামী আদিবাসিপাড়ায় জিতু সরেনের পুত্র ইসমাইল সরেন একজন মাদকাশক্ত যুবক। রোববার দুপুরে তিনি বাড়ি ফিরে তার বৃদ্ধ নানি সোনা সরেনের কাছে নেশা করার জন্য টাকা চান। এসময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা তাকে দিতে অস্বীকার জানান। এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ সোনা সনেরকে মারপিট করেন। ইসমাইল সোনা সরেনকে বুকে লাথি ও লাঠি দিয়ে ব্যাপক মারপিট করে আহত করেন। এসময় সোনা সরেনের মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষরন হয়। পরে প্রতিবেশিরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারেনি। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে তানোর থানার থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই সাথে পুলিশ ইসমাইল সরেনকে গ্রেফতার করে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে অভিযুক্ত ইসমাইল সরেনকে গ্রেফতার করে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয় বলে জানান ওসি।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস