ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:১৮
রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এডিপির কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ওয়ার্ল্ড ভিশন তানোর এরিয়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন।
 
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এডিপির ম্যানেজার বিমল জেমস কস্তার সভাপতিত্বে ও সিনিয়র প্রোগাম অফিসার সঞ্জিব গাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, সিনিয়র সহসভাপতি ইমরান হোসাইন, সহসভাপতি মামুনুর রশিদ মামুন, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু ও ক্যাশিয়ার সোহেল রানা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, তানোর প্রেসক্লাবের জেনারেল সদস্য ওবাইদুর রহমান সুজন ও প্রেসক্লাবের অফিস সহায়ক সেতাউর রহমান প্রমুখ।
 
অপরদিকে, তানোর রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও ক্যাশিয়ার বিশ্বজিৎ চৌধুরী। এছাড়াও তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর ও যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।
 
তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ, আবুল কাশেম বাবু, মামুনুর রশিদ, সানাউল্লাহ স্বপন, রনি ও তাজসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
এসময় তানোর উপজেলাকে বাল্যবিবাহ রোধে সকলের সহযোগিতা কামনা করে বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রম প্রজেষ্টরের মাধ্যমে তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিমল জেমস কস্তা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত