ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:২২

ঢাকার ধামরাইয়ের একমি ল্যাবরেটরিজ কারখানায় দুই নির্মাণ শ্রমিকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুই জন।বুধবার (০৬ সেপ্টেম্বর) শ্রমিক নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি হারুন অর-রশিদ। এর আগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঢুলিভিটা এলাকায় অবস্থিত কারখানার ভেতরে নির্মাণাধীন ভবণে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার গাইবান্ধা থানার রিভাইদপুর এলাকার মোঃ সালাম (৪২) ও মমিন (৩০)। আহতরা হলেন একই এলাকার মোঃ শরিফুল (২৮) ও মোঃ মোস্তফা (৩০)। হতাহতরা ভবণ নির্মাণের পাইলিং এর শ্রমিক ছিলেন। পুলিশ জানায়, একমি ল্যাবরেটরিজের কারখানার ভেতরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। অসাবধানতাবশত চারজন বিদ্যুতায়িত হয়। তাদের মুমূর্ষু অবস্থায় সাভারের গণস্বাস্থ্য সামাজিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ধামরাই থানার ওসি হারুন অর-রশিদ বলেন,মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত