স্বচ্ছতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে
টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিন্ঠানিক সুশাসন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি'র যৌথ ভাবে এই আয়োজন করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সচেতন নাগরিক কমিটি (সনাক)র সভাপতি বেলা রাণী দাস এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বক্তারা বলেন, দেশের মানুষের সেবা নিশ্চিত করতে হলে স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ করতে হলে ঐক্যমতের ভিত্তিতে জবাবদিহীতা নিশ্চিত করতে পারলেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে উল্লেখ করেন বক্তারা।
এতে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো: সাবের,খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো: সরাফত হোসেন,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ পুলক বরণ চাকমা,খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা,জেলা তথ্য অফিসার বেলায়েত হোসেন এতে উপস্থিত ছিলেন।
এছাড়াও খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক বাছিরুল আলম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস,সনাক সদস্য সাংবাদিক জহুরুল আলম প্রমুখ। এছাড়াও আয়োজিত কর্মশালায় স্থানীয় প্রশাসন ও সেবাদানকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা এতে অংশ নেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান