ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মাদারগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:৪৩

জামালপুরের মাদারগঞ্জে শ্বশুরবাড়ির পাশের একটি গাছ থেকে নাঈম ফকির (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ১০টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নছলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে নাঈমের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের স্ত্রী বিজুরী আক্তারকে আটক করেছে পুলিশ।ঘটনার পর থেকেই নাঈমের শাশুড়ি ববিতা বেগম পলাতক রয়েছে। নাঈম উপজেলার চরপাকেদহ ইউনিয়নের পাকরুল গ্রামের আব্দুল কাদের ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ মাস আগে কড়ইচড়া ইউনিয়নের পূর্ব নলছিয়া গ্রামের প্রবাসী আব্দুল বাছেদ প্রামণিকের মেয়ে বিজুরী আক্তারকে প্রেম করে বিয়ে করে নাঈম। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হত না।

নাঈমের মা লাকী বেগম অভিযোগ করে বলেন, গতকাল সন্ধায় বিজুরী আক্তার তার ছেলে নাঈমকে শশুরবাড়ীতে বেড়ানোর কথা বলে নিয়ে আসে। এরপর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখে । আমি আমার ছেলের হত্যাকাণ্ডের ফাঁসি চাই।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী বিজুরী আক্তারকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান