ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

দিরাইয়ে সাংবাদিকের উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৩:২৯

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের আরামবাগ এলাকায় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ছোট ভাই জাকির হোসেন জুহানের বাসায় ঢুকে উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একদল সন্ত্রাসীরা দাড়াঁলো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর  রক্তাক্ত জখম করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক রওনক আহমদ বখতের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস। 
এ সময় উপস্থিত ছিলেন,দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি রেজাউল করিম দৈনিক গণমুক্তির প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,ইউএনবির প্রতিনিধি অরুণ চক্রবর্তী,দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হাসান চৌধুরী,চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি এড. এআর জুয়েল,খবরপত্রের প্রতিনিধি হোসাইন মোহাম্মদ শাহিন,দৈনিক জালালাবাদের প্রতিনিধি মো. জসিম উদ্দিন,দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল,দৈনিক ম্যাসেঞ্জারের প্রতিনিধি দ্বিপাল ভট্রাচার্য্য,দৈনিক যায়যায়দিনের শাল্লা উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন,দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আব্দুল বাছিত,দৈনিক আই বার্তার শাল্লা উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও নুর উদ্দিন আহমদ প্রমুখ। 
উপস্থিত সাংবাদিকরা বলেন,গত ৪ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজের দিরাই উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার আপন ছোটভাই জাকির হোসেন জুহানের  আরামবাগের বাসায় ঢুকে উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে,তার সহোদর নবেল মিয়া,মেহেরাব হোসেন রুনেল ও রায়হানসহ ৮/১০জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিক জাকারিয়া ও তার ভাইকে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করলে ও হামলার মূল পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলসহ সকল আসামীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের স্বরাষ্ট্রমস্ত্রী ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান। 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা