ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২৩ রাত ১০:৬

 সুরে সুরে মুগ্ধতার রেশ ছড়িয়ে নিজেদের ঝলমলে প্রতিভার ছাপ রাখলেন দৃষ্টি প্রতিবন্ধীরা। আর তাদের সেই সুরে মুগ্ধ হয়ে মোহনীয়তার তরঙ্গে হারিয়ে গেলেন দর্শক শ্রোতারা। এমন চিত্রই ছিলো জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে।আলোচনা, কেক কাটা, আর্থিক অনুদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনে উদযাপিত হলো জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

গতকাল বুধবার রাজধানীর বকশীবাজার ৬ অরফানেজ রোডের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপি এই আয়োজন।কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সকাল ১১টায় আয়োজনের উদ্বোধন ঘটে। এরপর জাতীয়সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্যরা। এরপর কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপি আয়োজনের আনুষ্ঠানিকতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকল দৃষ্টি প্রতিবন্ধী সদস্যদের উদাত্ত আহবান জানান নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে ছিলেন আগামীতেও থাকবেন পাশাপাশি নিখিল  নিজেও তাদের পাশে থাকবেন বলে জানান 

সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকের সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব আলী হাওলাদারের সঞ্চালনা করেন। মহাসচিব তার স্বাগত বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনা যেভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে ছিলেন আগামীতেও একই ভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপ-পরিচালক ভবেন্দ্র নাথ বাড়ৈ, লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৭ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজ (তামিম) প্রমুখ। জমকালো এই আয়োজনে সারাদেশের ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধি শিক্ষার্থীর প্রত্যেককে ৩ হাজার করে মোট ৩ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ২০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে মাসিক ১ হাজার টাকা করে দুই মাসের জন্য ৪০ হাজার টাকা বয়স্ক ভাতা প্রদান করা হয়। অন্যদিকে, ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদানের পাশাপাশি ৮ জন দৃষ্টি প্রতিবন্ধীকে পুনর্বাসনের জন্য আটটি সেলাই মেশিন, ১২ জন দৃষ্টি প্রতিবন্ধীকে গৃহ নির্মাণের জন্য ১৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা নগদ অর্থ, ২৪ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ৩ হাজার টাকা করে ৭২ হাজার টাকা চিকিৎসা সহায়তা, ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ক্ষুদ্র ব্যবসার জন্য ৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা দেওয়া হয়। আর ৪জন মৃতব্যক্তির দাফন বাবদ ৩ হাজার টাকা করে ১২ হাজার টাকা দেওয়া হয় এবং বিভিন্ন জেলা থেকে আগত ১৮০ জন দৃষ্টি প্রতিবন্ধী সদস্যকে নগদ ৫ হাজার টাকা করে ৯ লক্ষ টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
দিনব্যাপি বর্ণাঢ্য এই আয়োজনে সারাদেশের ৬ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী অংশ নেন।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত