ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্যবিধি না মানায় বিজয়নগরে মোবাই কোর্টে ১২ জনকে জরিমানা


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-৮-২০২১ বিকাল ৬:১৭

বিজয়নগর উপজেলার মির্জাপুর মোড়, ‍আমতলী বাজারসহ বিভিন্ন স্থানে সরকারি কঠোর বিধিনিষেধ ও নির্দেশনা বাস্তবায়ন করতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া ‍আসফার সায়মা। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায়, মাস্কবিহীন অযথা বাইরে ঘোরাফিরা করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী মোট ৫টি মামলায় ৫ জনকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া লাইসেন্সবিহীন ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনার জন‍্যে ৭ মোটরসাইকেল আরোহীকে ৭টি মামলায় সড়ক পরিবহন  আইন ২০১৮-এর ৬৬ ও ৯২(১) ধারায় ৫ হাজার ৮০০ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। মোট ১২টি মামলায় ১২ জনকে ১১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্টের অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সাথে ছিলেন। অভিযানের সময় জনগণকে সরকারি নির্দেশনা সম্পর্কে সচেতন করা, স্বাস্থ্যবিধি মেনে সব সময় মাস্ক পরিধান করা, অনুমোদন ব্যতীত যানবাহন বের না করা এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু