ঢাকা জেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ সেপ্টেম্বর মেট্রোরেল উদ্বোধনের সাভার আগমন উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত।
বুধবার (৬ই-সেপ্টেম্বর) দুপুরে সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বর্ধিত সভায় জানানো হয়, আগামী ১৬ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রকল্পে সাভারের হেমায়েতপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল এবং ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মোট ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন তৈরি হবে। এর মাঝে যাত্রী উঠা নামায় মোট ১৪টি স্টেশন (৯টি পাতাল ও ৫টি উড়াল) থাকবে। এমআরটি লাইন-৫ এর রুট অ্যালাইনমেন্ট হলো, হেমায়েতপুর-বলিয়ারপুর-বিলামালি
প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে নেতাকর্মীদের নিয়ে এ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা সফল করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি,ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা,ঢাকা জেলা আওয়ামীলীগের মহিলা বিষায়ক সম্পাদক ইলোরা খান মজলিস, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, কেরানিগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিন কেরানিগন্জ আওয়ামীলীগের সভাপতি শাহিন আহমেদ, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান,ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ধামরাই পৌর মেয়র গোলাম কবির মোল্লা,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ চৌধুরী, তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ