ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

হরিরামপুর যুবদল নেতাদের ওপর দুর্বৃত্তদের হামলায় আহত ৫


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ৩:৪
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষারসহ যুবদলের চার নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলকর্মী শাকিল মোল্লা, যুবদল নেতা মাছুম শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাছ মিয়া। আহতদের মধ্যে জাহিদুর রহমান তুষারের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। আহতদের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। 
জাহিদুর রহমান তুষারের মামা উপজেলা বিএনপির সহসভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল বলেন, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার সাথে মিটিং শেষে হরিরামপুর ফেরার পথে সদর উপজেলার নবগ্রামে হামলায় জাহিদুর রহমান তুষার, শাকিল মোল্লা, মাছুম শিকদার, আলমাছসহ কয়েকজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
যুবদল নেতা শাকিল মোল্লা বলেন, জেলা বিএনপির সভাপতি, আমার অভিবাবক আফরোজা খান রিতা আপার বাসা থেকে বের হয়ে চারটি মোটরসাইকেল করে হরিরামপুর ফিরছিলম। সদরের আন্ধারমানিক মোড় থেকে চারটি মোটরসাইকেল ফলো করলেও আমরা বুঝতে পারিনি। নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রিজে আসা মাত্রই একটা মোটর সাইকেল আমাদের গতিরোধ করে। পেছন থেকে আরও চার পাঁচটা মোটরসাইকেল এসে হঠাৎ আক্রমন করে। ফাঁকা জায়গায় মোটর সাইকেলে আমাদের উপর হামলা হয়। আমার মোটরসাইকেল এ তুষার চেয়ারম্যান ভাই ছিলেন। তুষার চেয়ারম্যান ভাইকে চাপাতি দিয়ে কোপায়। তার কান কেটে গেছে। পা ভেঙে গেছে। গুরুতর জখম হয়েছে। তারা ফাকা গুলি করে। মাছুম ভাইকে হাতুরিপেটা করা হয়েছে। তুষার ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক। ভাইকে ঢাকা নিয়ে যায় কিছুক্ষণের মধ্যে। 
বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষারের ভাই ও জেলা পরিষদ সদস্য হায়দার আলী তারেক বলেন, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কা জনক। এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন, মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রামে হামলায় তুষার চেয়ারম্যান ও শাকিল মোল্লাসহ কয়েকজন আহত হয়েছেন।

এমএসএম / এমএসএম

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা