জয়পুরহাটে বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন
বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জয়পুরহাট পৌরসভার সহযোগীতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে। জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সভাপতি রাজশাহী বিভাগীয় ক্রীরা সংস্থা ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীরা সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ও আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৩ আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, পাচঁবিবি উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ সভাপতি এ্যাড. মোমিন আহমেদ চৌধুরী, গোলাম হক্কানি, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্ন, আক্কেলপুর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শান্মীম আজিজ সাজ, সাধারণ সম্পাদক সাবিনা আকতার চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে পাঁচবিবি পৌরসভা ও ভাদশা ইউনিয়ন অংশ গ্রহণ করে। মোট ৩৭ টি দল টূর্ণামেন্টে অংশ গ্রহণ করবে। আগামী ২৯ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ