ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

এবার অস্ত্রবাজিঁ করেই সরকারি খাসখতিয়ানের জায়গা দখলের অপচেষ্টা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৮-৯-২০২৩ দুপুর ২:১৫
সাতকানিয়া উপজেলায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে সরকারি  জায়গা দখল করার অভিযোগ ওঠেছে কিছু বহিরাগত যুবকদের বিরুদ্ধে। 
 
বুধবার বিকালে উপজেলার উত্তর ঢেমশার বোর্ড অফিস সংলগ্ন নূরানী মাদ্রাসার সাথে লাগোয়া দক্ষিণ পার্শ্বে মেইন সড়কের পূর্ব পার্শ্বে এই ঘটনা ঘটে।
 
জানাযায়,উত্তর ঢেমশা ইউনিয়নের  আব্দুস শুক্কুরের জায়গা দক্ষিণ ঢেমশা মৌজার আর এস খতিয়ান ১৮৫০ এর আর এস দাগ ২০১ বিএস খতিয়ানে ৬৪৬ দাগ সরকারি খাস হয়ে যায়।
 
সরকারি খাস হওয়ার সুবাদে স্থানীয় কিছু যুবক মিলে   ওই খাস খতিয়ানের পেছনে কিছু জমি ক্রয় করে শুক্কুরের পৈতৃক সম্পত্তি খাস হওয়ার সুবাদে সেই খাস জমি প্রকাশ্যে অস্ত্রঁ উচিয়ে দখলে নিয়ে নেন।এই সময় আর এস সূত্রে দখলে থাকা শুক্কুরদের মারধর করেন বলে স্থানীয়রা জানান।
 
এই ঘটনায় শুক্কুর উপরোক্ত কথাগুলোর বিবরণ উল্লেখপূর্বক বৃহস্পতিবার সকালে সাতকানিয়া উপজেলা ভূমিসহকারি কর্মকর্তা বরাবরে একটি আবেদন করেন। 
 
অভিযোগকারী বৃদ্ধ আব্দুল শুক্কুর বলেন,আমার পৈতৃক জায়গা খাস হয়েছে সরকারই একমাত্র আমাকে  জায়গা থেকে উচ্ছেদ করতে পারেন কিন্তু সরকারে উচ্ছেদ না করে সরকারি খাস জায়গা কিছু বখাটে কেন আমাকে উচ্ছেদ করবে?
তাও আবার আমাকে এবং আমার পরিবারপরিজনকে মারধর করে এসময় তারা আমাদের পিস্তলসহ বিভিন্ন  আগ্নেয়াস্ত্র দেখায়।
 
শুক্কুর আরো বলেন আমি কাউকে চিনতে পারিনি তাদের নাম ঠিকানা এবং কোথা থেকে আসছে তা আমার জানা নেই, জানা নেই বিধায় আমি অভিযোগ তাদের নাম ঠিকানাও উল্লেখ করতে পারিনি।
 
এদিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আমি এসিল্যান্ডকে বলে দিছি।
সরকারি খাসখতিয়ানের জায়গা কোন বখাটে সিন্ডিকেটকে দখল করে সুবিধা নিতে দেয়া হবেনা,অচিরেই সেটা উদ্ধার করা হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত