ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, পঙ্গুপ্রায় শিক্ষার্থী


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-৯-২০২৩ দুপুর ২:১৬

মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ নাহিদ মোল্লা (১২)।শিক্ষার্থী মোঃ নাহিদ মোল্লা উপজেলার বাহিরচর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম কুট্টুর ছোট ছেলে। ছেলেকে মাদ্রাসায় পড়াবেন বলে গত দেড় থেকে দুই বছর পুর্বে ভর্তি করিয়েছিলেন আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ুয়া সেই ছোট্ট শিশুটি এখন মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কারণ- তার ডান পায়ের মাংস (রানের মাংস) কেটে ফেলা হয়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে পায়ে হেটে চলাফেরা করার। ছেলে নিয়ে এখন দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি।

কি কারণে কেন ছেলেটি হঠাৎ অসুস্থ্য হয়ে যায়? কেউ মুখ খুলতে সাহস করেনি। মাদ্রাসা ছাত্রের হঠাৎ অসুস্থ্যের কারণ জানতে অনুসন্ধানে নামে প্রতিবেদক। আস্তে আস্তে বেড়িয়ে আসে নির্যাতনের তথ্য। ভুক্তভোগী বাহিরচর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম কুট্টু জানান, আনুমানিক গত দেড় দুই বছর আগে আমার ছেলেকে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম ক্বোরআনের হাফেজ হবে বলে। আমার ছেলে নাহিদ আমাকে জানান, গত কোরবানির ঈদের কয়েকদিন পর নাকি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল আমিন আমার ছেলের ডান পায়ে বেত্রাঘাত করে। আমার ছেলে ভয়ে আমাকে কিছুই বলেনি। আস্তে আস্তে আমার ছেলে অসুস্থ্য হলে পরে জানতে পারি শিক্ষকের বেতের আঘাতে ডান পায়ের থোড়া পচে গেছে। গত ৩০ আগষ্ট মানিকগঞ্জ মুন্নু মেডিকেলে ভর্তি করাই। দুইবার অপারেশন করেছে। দুইবারই পচে যাওয়া রানের মাংস কেটে ফেলেছে ডাঃ। অনেক টাকা লাগবে আর সুস্থ্য হতে অনেকটা সময় লাগবে বলে ডাঃ আমাকে জানিয়েছে। আমি গরীব মানুষ, এখন কি করবো, কার কাছে বিচার দিবো, জানিনা।

অসুস্থ্য নাহিদের মা নাসরিন জানান, আমার ছেলের অবস্থা তেমন ভাল না। ডান পাশের রানের মাংস অনেকখানি কেটে ফেলছে। সাথে প্রচুর জ্বর রয়েছে। সুস্থ্য হতে অনেক সময় লাগবে। ক্ষতস্থানে প্রতিদিন বেশ কয়েকবার ওয়াশ করতে হয়। বেতের আঘাত যেখানে লেগেছে, সেখানে পচে গেছে। আমার ছেলেটা সুস্থ্য হোক, সেই দোয়া চাই। শিক্ষার্থী মোঃ নাহিদ মোল্লা জানান, গত দেড় মাস আগে আমার পায়ে বেত দিয়ে তিনটা বাড়ি দিছে আলামিন স্যার। অনেকেই দেখছে। অনেক জোরে বাড়ি দিছে। দেড়মাস আগে মারছে আমারে।

অভিযুক্ত আন্ধারমানিক ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আলামিন বলেন, আমরা ছেলেদের শাসন করি ঠিক আছে। কিন্ত তাকে বেধরক মারধর করেছি কবে, এটা আমার মনে পড়ে না। ভুলক্রটি হতে পারে আমার। তার সুস্থ্য হওয়া পর্যন্ত আমাদের পক্ষ হতে সব করা হবে। এ বিষয়ে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার সভাপতি এনামুল হক মোসাদ্দেক জানান, বিষয়টি মাদ্রাসার পক্ষ হতে আমাকে অবগত করা হয়েছে। লেখাপড়ার বিষয়ে যে কাউকে মারধর করা না হয়। প্রয়োজনে ভয় দেখাতে পারেন। শুনছি অতীতেও মারধর করার অভিযোগ রয়েছে। ছেলেটিকে সুস্থ করতে মাদ্রাসার পক্ষ হতে সব রকমের সহযোগিতা করা হবে। ছেলেটা সুস্থ হয়ে আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা