নদীতে চাঁদাবাজদের যন্ত্রণায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে কয়লা-পাথর পরিবহন
নদীতে টোলের নামে বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে শনিবার থেকে কয়লা ও চুনাপাথর বিক্রয় এবং পরিবহন বন্ধ রাখবেন দেশের উত্তর—পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কস্টেশন সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলীর আমদানীকারকরা। গত বৃহস্পতিবার তাহিরপুর কয়লা আমদানী কারক গ্রুপের জরুরি সভায় ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
আমদানীকারক গ্রুপের পক্ষ হতে বৃহস্পতিবার দুপুর থেকে তাহিরপুর সীমান্তের তিনটি শুল্কস্টেশনে মাইকিং করে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রচার দেওয়া হয়েছে। এর আগে নৌ—পরিবহন শ্রমিকরাও একই অভিযোগ জানিয়েছিলেন জেলা প্রশাসকের নিকট। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান। বিআইডব্লিউটি’র ইজারাদাররা অতিরিক্ত টাকা আদায় করছে, অভিযোগ পেয়ে নৌ—পরিবহন সচিব মহোদয়কে অবগত করা হয়েছে।
সুনামগঞ্জের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশনের প্রায় সাতশ’ আমদানীকারক কতৃর্ক চুনাপাথর ও কয়লা পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। পাটলাই নদীর ডাম্পের বাজার নৌকাঘাটে ইঞ্জিন চালিত নৌকা বা বাল্কহেডে মালামাল লোড দেবার সময় বিআইডব্লিউটিএ ও স্থানীয় তহশিল অফিসের পক্ষ থেকে টোল আদায় করেন কিছু লোক। ব্যবসায়ীদের দাবি, এখানে নির্ধারিত টোলের চেয়ে বহুগুণ বেশি টাকা আদায় করা হয়। এ কারণে এই শুল্ক স্টেশনের ক্রেতা কমে যাচ্ছে, নৌ—যানও এই পথ দিয়ে কম আসছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন কাজ হচ্ছে না। এই অবস্থায় শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মালামাল বিক্রয় ও বহন বন্ধ রাখবেন তারা।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সচিব রাজেশ তালুকদার বললেন, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কয়লা পাথর বিক্রয় ও বহন বন্ধ রাখার জন্য সমিতির পক্ষ থেকে তিন শুল্ক স্টেশনে মাইকিং করা হচ্ছে।
কয়লা আমদানীকারক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের জানান, আমাদের পিঠ দেয়ালে ঠেকেছে। ডাম্পের বাজার নৌকাঘাটে মালামাল লোড দেবার সময় নিয়ম অনুযায়ী যে নৌকা থেকে ৫০০ টাকা টোল আদায়ের কথা। কিন্তু সেখানে খাস কালেকশনের নামে ৫,০০০ টাকা আদায় হচ্ছে। বিআইডব্লিউটি’র নামে নৌকা প্রতি ১০ থেকে ২০ হাজার টাকাও আদায় হয়। এরপর আবার শ্রীপুর ও মন্দিহাতা এলাকাতেও চলন্ত অবস্থায় টোলের নামে চাঁদাবাজি হয়। আদায়কারীরা বেশিরভাগ ক্ষেত্রেই রশিদ দেয় না।
বিশিষ্ট কয়লা আমদানীকারক দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী বললেন, বর্ষাকাল থেকে এই যন্ত্রণা বেড়েছে। জুলুম শুরু হয়েছে কয়েকটি এলাকায়। আমরা সমঝোতায় চলার চেষ্টা করেছি, এখন আর চলছে না। এজন্য অনির্দিষ্টকালের জন্য কয়লা—পাথর বহন ও বিক্রয় বন্ধ রাখা হবে।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দোকার বললেন, নিয়ম নীতির বালাই নেই, যখন যেমন মন চায় টাকা দাবি করা হচ্ছে। না দিলে নৌ—শ্রমিকদের মারধরও করা হয়। এসব অত্যাচারে শুল্কস্টেশন গুলোতে ক্রেতা কমছে। পরিবহনের নৌকাও এই পথে আসতে চায় না। উপায় না পেয়ে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিক্রয় ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। রোববার সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হবে।
তাহিরপুর সীমান্তের ডিহিবাটি তহশিল অফিসের তহশিলদার রুহুল আমিন বললেন, কতৃর্পক্ষের সিদ্ধান্ত পাটলাই নদী দখলে রাখার। লোকবল কম থাকায় অন্য কিছু লোক দিয়ে খাস কালেকশন করানো হয়। অতিরিক্ত অর্থ আদায় করতে চাইলে নৌ—শ্রমিকরা রশিদ চাইবেন, রশিদ ছাড়া কাউকে টাকা না দিলেই হয়।
বিআইডব্লিউটি’র ইজারাদার মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক রতন মিয়ার বক্তব্য জানতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। পরে ক্ষুদেবার্তা পাঠালেও তিনি সাড়া দেন নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বললেন, অতিরিক্ত টাকা নেবার অভিযোগ খতিয়ে দেখা হবে।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন বললেন, টোল আদায়ের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তাদেরকে কেউ জানায় নি।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের পক্ষ থেকে এ ধরণের কোন অভিযোগ পাওয়া যায় নি। এর আগে নৌ—পরিবহন শ্রমিকদের কাছ থেকে অভিযোগ পেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিআইডব্লিটিএ’র ইজারাদারের বিরুদ্ধে দেওয়া অভিযোগের বিষয়টি নৌ—পরিবহন সচিব মহোদয়কে জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
Link Copied