ডলারের দাম বৃদ্ধির কারণে কিছু পণ্যের দাম বেড়েছে
ডলারের বিনিময় হার ও মূল্য বৃদ্ধির কারণে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। পণ্য আমদানি করতে অতিরিক্ত খরচ হওয়াই পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। শনিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ডিসি অফিসের সম্মেলন কক্ষে জয়পরহাট জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন পণ্যের আমদানি উন্মুক্ত করলে পণ্যের দাম কমে যাবে। কিন্তু সব পন্যের আমদানি উন্মুক্ত করলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে এই কথা চিন্তা করে সরকার সকল পণ্য আমদানি উন্মুক্ত করে না। সারাদেশে সরকার ১ কোটি পরিবারকে টিসিবি পণ্য দিচ্ছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে ৫৯ হাজার পরিবারকে টিসিবি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়া হচ্ছে । বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেলে সহজেই যেন ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। বাজার যেন স্থিতিশীল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে সবসময় সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
সভায় উপস্থিত ছিলেন বিজির অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা সন্তোষ কান্তি চাকমা, জেলা কৃষি বিপনন কর্মকর্তা রতন কুমার রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাদিয়া সুলতানা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী, চেম্বারের পরিচালক এম এ করিম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক শামিম কাদির প্রমুখ।
এ সময় পণ্য মনিটরিং কমিটির সদস্যরা নিত্যপণ্যের আমদানিতে শুল্ক হ্রাস এবং কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied