ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে মামা-ভাগিনাকে কুপিয়ে জখম


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২৩ দুপুর ৪:৫০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মামা ভাগিনাকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আকবর হোসেন খোকন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। 
ভুক্তভোগী আকবর হোসেন খোকন জানান, তার ফুফাতো ভাই রাসেলের তারাব হাটিপাড়া এলাকায় কনফেকশনারি ও বিকাশ ফ্লেক্সিলোডের দোকান রয়েছে। তারাব হাটিপাড়া এলাকার বকুল ভুইয়া, মিথুন, মনছুর আলী, শিমুল, বাপ্পী, মৃদুল, শান্ত, সাঈদ, সিয়াম, নাসিম, ইয়ামিন, মামুন, ইবনে হাসান, সুমন, স্বপনরা সন্ত্রাসী প্রকৃতির। তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তাদের সঙ্গে খোকনের পূর্ব শত্রুতা ছিল। শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে উক্ত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খোকনের ফুফাতো ভাই রাসেলের অনুপস্থিতিতে তার দোকানে প্রবেশ করে হামলা ভাংচুর চালাতে থাকে। এসময় খবর পেয়ে খোকন ও তার ভাগিনা আলিফ (১৮) দোকানে গেলে সন্ত্রাসীরা তাদের এলোপাথারিভাবে পেটাতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা আলিফকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় হামলাকারী খোকনকে পিটিয়ে গুরুতর জখম। এসময় তারা দোকান থেকে নগদ ৪২ হাজার টাকা, ১ লাখ ১০ হাজার টাকার সিগারেট ও ৩০ হাজার টাকা অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভাগিনা আলিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও খোকনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।   
এ ব্যাপারে অভিযুক্ত বকুল ভুইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। 
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার