ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

রামুতে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন


নাছির উদ্দিন, রামু photo নাছির উদ্দিন, রামু
প্রকাশিত: ৯-৯-২০২৩ বিকাল ৫:২

কক্সবাজারের রামুতে ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৯সেপ্টেম্বর) রামুর জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০টার সময়  ৯সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী খেলার উদ্বোধন করেন  বাংলাদেশ কক্সবাজার জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান এর সভাপতি ও কাবাডি  খেলার আহবায়ক হোসাইনুল ইসলাম মাতবর।
কাবাডি (বালিকা) দলে চ্যাম্পিয়ান অর্জন করেন শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়। কাবাডি (বালক) দলে চ্যাম্পিয়ান অর্জন করেন 
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়।
খেলা পরিচালনায় ছিলেন সুবির বড়ুয়া বুলু সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা, কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক ছৈয়দ আলম,জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি রামু উপজেলা যুগ্ন সম্পাদক সুকুমার বড়ুয়া ও জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দুল হক। 
এ সময় উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বোরহান উদ্দিন, মোঃ নাছির উদ্দিন, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হাকিম, সুমন কান্তি পাল,হোসনেরা বেগম। আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কান্তি দে,সিনিয়র শিক্ষক দানেসুল আলম,বেলাল আহমদ,মাস্টার ট্রেইনার শফিকুল ইসলাম,দীপান্নিকা বড়ুয়া,কাউছারুল হক,রমিজ আহমদ,সুদর্সন বড়ুয়া,জারাইতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহীদ উল্লাহ,রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিপন বড়ুয়াসহ বিভিন্ন  বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য যে,১০ সেপ্টেম্বর  রামু উপজেলা পুকুরে সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত  হবে।সাঁতার প্রতিযোগীতা উদ্বোধন করবেন রামুু  উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা।

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু