ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

দিনে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন রাতের আঁধারে পুনরায় সংযোগ উৎসব


জাকিরুল ইসলাম photo জাকিরুল ইসলাম
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ৩:৩

বাংলাদেশ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ঢাকার সাভারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থাকেন। এসব অভিযানে লক্ষ টাকা খরচ দেখানো হলেও অভিযানের নামে চলে লুকোচুরি খেলা।

অভিযান শেষ হওয়ার পরপরই রাতের আঁধারে তিতাস কর্তৃপক্ষের একটি দল ও ঠিকাদার সহ সেই অবৈধ সংযোগ গুলো পূনরায় নতুন সংযোগ দিয়ে থাকেন ,এমনটাই অভিযোগ , সাভারের বিভিন্ন এলাজার বৈধ সংযোগকারীদের।

গত ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের বনগাঁও ও তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও বকেয়া বিল আদায়ের অভিযান পরিচালনা করা হয় , এ সময় বেশ কয়েকটি মশারকয়েল কারখানায় অবৈধ ভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে জরিমানাও করা হয়।

এ সময় যে সকল বাড়িতে অতিরিক্ত চুলা অবৈধভাবে ব্যবহার করছে ও দীর্ঘদিনের বকেয়ার কারণে অনেকে বসতবাড়ির রাইজার খুলে নেয়া হয়।

নিয়ম অনুযায়ী যে সকল গ্রাহক বেশি চুলা অবৈধভাবে ব্যবহার করছেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন তাদের সংযোগ বিচ্ছিন্ন করে একটি জরিমানা নির্ধারণ করবেন, তারপর তাদের শর্ত অনুযায়ী আবারও সংযোগ প্রদান করবেন, এতে সময় লাগে প্রায় দেড় থেকে দুই মাস, কিন্তূ অভিযান শেষে যে সকল  অবৈধ রাইজার খুলে নেওয়া হয়েছিল, সেগুলো মোটা অংকের টাকার বিনিময়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের একটি দল রাতের আধারে আবারও পূর্ণ সংযোগ দিয়েছেন সেই এলাকায়, এমনটাই বলছিলেন বেশকয়েক জন তিতাসে বৈধ গ্রাহক। এ সময় তারা আরো বলেন, অবৈধ ব্যবহারকারীরা এই এলাকায় শক্তিশালী -তাই আমার নাম প্রকাশ করবেন না, তার নাম পরিচয় গোপন রাখার শর্ত দিয়ে বলেন, অবৈধ সংযোগকারীদের জন্য আমরা বৈধ গ্রাহকরা ঠিকমতো গ্যাস সংযোগ পাচ্ছিনা। তিতাসের কর্মকর্তারা অভিযানের সময় এতগুলো লেবার ও অফিস কর্মকর্তারা এসেছেন ,এজন্য কি তাদের অফিসিয়াল কোন খরচ দেখাতে হয় না! আমরা বৈধ গ্রাহকরা তাহলে কি ধরে নেব , লক্ষ টাকা খরচ করে অভিযানের নামে তিতাস গ্যাস কি লুকোচুরি খেলছে ।

তাই তিতাস গ্যাসের বড় কর্মকর্তাদের কাছে অনুরোধ তারা যেন এ বিষয়টি আন্তরিকতার সাথে দেখেন। 
এবং তিতাসের যে সকল কর্মকর্তারা এই অবৈধ সংযোগ কারীদের সাথে জড়িত তাদের ব্যবস্থা নেন ।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক