ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চিকিৎসাধীন ছাত্রের মৃত্যু


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১০-৯-২০২৩ রাত ৯:৫২

মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার ও এতিমখানার শিক্ষার্থী মোঃ নাহিদ মোল্লা (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

শিক্ষার্থী মোঃ নাহিদ মোল্লা উপজেলার বাহিরচর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম কুট্টুর ছোট ছেলে। 
মোঃ জাহাঙ্গীর আলম কুট্টু জানান, ছেলেটা আর নেই। গত দেড় দুই বছর আগে আমার ছেলেকে হাফেজি পড়াতে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। গত কোরবানির ঈদের কয়েকদিন পর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আল আমিন আমার ছেলেকে বেত্রাঘাত করে বলে আমার ছেলে জানায়। আমার ছেলে তখন আমাকে কিছুই বলেনি। আস্তে আস্তে আমার ছেলে অসুস্থ্য হয়ে পড়ে। বেত মারার ঘটনা পরে ছেলের কাছ থেকে শুনেছি। 
অসুস্থ ছেলেকে গত ৩০ আগষ্ট মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। দুইবার অপারেশন করেছিল। দুইবারই চিকিৎসক পচে যাওয়া রানের মাংসও কেটে ফেলেছিল। অবস্থা খারাপ হওয়ায় আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে আজ মারা গেছে।
এ বিষয়ে আন্ধারমানিক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক মোসাদ্দেক জানান, আজ ছেলেটা মারা গেছে শুনেছি। তবে মারধরের কারণে কি না অন্য কোন রোগের (স্কিন ডিজিস) মারা গেছে বলতে পারছিনা। যেহেতু দেড় - দুই মাস আগে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে, তাই আমরা গত পরশু চাকুরি থেকে তাকে অব্যাহতি দিয়েছি।

উল্লেখ্য যে, গত ৮ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, পঙ্গুপ্রায় শিক্ষার্থী শিরোনামে নিউজ প্রকাশিত হয়েছিলো।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা