এসডিজি বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে এনজিওদের কাজ করার আহ্বান
২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারি-বেরসকারি সকল প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জনাব মোঃ আখতার হোসেন। তিনি বলেন, বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের সকল সূচকে আগ্রগতি অর্জন করেছে। এই অগ্রগতিকে ধরে রাখতে সরকারি-বেরসকারি সকল সংস্থার কার্যক্রমে অধিকতর গতিশীলতা ও সহযোগিতার ওপর গুরুত্তারোপ করেন।
তিনি আজ ৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওস্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে এনজিওদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং স্বাগত বক্তব্য প্রদান করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি ।
সভায় এসডিজি বিষয়ক উপস্থাপনা প্রদান করেন জনাব মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত সচিব (এসডিজি), প্রধানমন্ত্রীর কার্যালয়। সভায় ‘এসডিজি বাস্তবায়নে এনজিওদের ভূমিকা’ বিষয়ক উপস্থাপনা প্রদান করেন জনাব মোঃ মশিয়ার রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ।
পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সারাজীবন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সংগ্রাম করেছেন। পিকেএসএফ-এর সকল কাজের মূল দর্শন হচ্ছে এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। এ লক্ষ্যে পিকেএসএফ সকল কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের জনসংখ্যার ২৭%-এর বয়স ২৫-২৯ বছর। এই তরুণদের জন্য প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও কাজের সুযোগ সৃষ্টি করার জন্য কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেন ক্ষুধা নিবারণ এবং দারিদ্র্য বিমোচন থেকে শুরু করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এসডিজি’র বেশীরভাগ লক্ষ্য অর্জনে পিকেএসএফ কাজ করছে। তিনি বলেন বিগত তিন দশকে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে পিকেএসএফ।
এমএসএম / এমএসএম
এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত
রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ
শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন
রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ
প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার
পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী
জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা
এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা