ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন মাহমুদা বেগম কৃক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ১:৩৯
ফরিদপুরে মধুখালিতে মেগচামী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জগন্নাথদী গ্রামের হতদরিদ্র  মোঃ ছাত্তার মোল্যার বাড়িতে গত বুধবার দিবাগত রাতে আনুমানিক রাত ১১:৩০ মিনিটের সময় আগুন লেগে  বসত ঘর সহ রান্নাঘর, গরুর ঘর এমন কি গরু পুড়ে মারা যায়। আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায় ছাত্তার মোল্যা।
এ খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যান এই জনপদের কৃতি সন্তান, মধুখালি মথুরাপুর গ্রামের মেয়ে ফরিদপুরের সবচেয়ে জনপ্রিয় নারী নেত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং ফরিদপুর ১ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মাহমুদা বেগম কৃক। 
 তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারের সকল সদস্যকে সান্তনা ও সমবেদনা জানান এবং চাল,খাদ্য ও চআর্থিক সহায়তা করেন। 
 মাহমুদা বেগম ক্রিক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোন অসহায় মানুষ না খেয়ে মারা যাবে না, আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আনতে হবে। 
এসময় আরো উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা,
মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাবির উদ্দীন সেখ সাব্বির,  ৪ নং ওয়াডের মেম্বার পিকুল শিকদার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ