ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ড. ইউনুসের মামলা স্হগিতের কথা বলা বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপঃ কামরুল ইসলাম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ৪:২৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী  অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, , তারেক ও জোবায়দার মামলার বিচার শুরু হবার পর থেকেই বিএনপির আইনজীবীরা হট্টগোল করে আদালত চত্বরে কি অবস্থা সৃষ্টি করছে তা সবাই দেখছেন। 
তিনি বলেন, ড. ইউনুসের বিরুদ্ধে সরকার কোনো মামলা করে নাই। শ্রমিক মামলা করেছেন। অথচ 
বিভিন্ন দেশের নোবেল বিজয়ীরা হস্তক্ষেপ করেছেন। এটা একটা দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা মামলা স্থগিতের কথা বলতে পারেন না। তারা বলতে পারতেন, ইউনূস যেন ন্যায় বিচার পান। তারা  আইনি লড়াইয়ের জন্য এ দেশে আইনজীবী পাঠাতে পারতেন। 
১২ সেপ্টেম্বর ( মঙ্গলবার) )  সকালে জাতীয় প্রেসক্লাবে   বিচার  বিভাগের  উপর  নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে  জয় বাংলা ঐক্য মঞ্চ আয়োজিত প্রতিবাদ সভায়  প্রধান  অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

    বহু নোবেল  বিজয়ীর বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু  ইউনুস নিয়ে কেন এত আগ্রহ এমন প্রশ্ন করেন সাবেক এই মন্ত্রী।

তিনি আরো বলেন, আজ বিএনপি তার পক্ষে গেছেন। অথচ এই ইউনুস খালেদা জিয়াকে মাইনাস করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেই বিএনপি নির্বাচনে না এসে সরকারের পদত্যাগ চান, তত্ত্বাবধায়ক সরকার চান। এগুলো নির্বাচনে অংশ না নিয়ে এরশাদ ও জিয়ার মতো ক্ষমতায় আসার পায়তারা। তারা আরও একটা এক এগারোর সরকারের জন্য কাজ করছে। তাদের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনুপ্রবেশকারীরা ও আছে। তাদের দিকে সজাগ দৃষ্টি রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। 

  আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সজাগ থাকলে এক এগারোর ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে না। সে সময় শুধু তৃণমূল সজাগ ও ঐক্য থাকায় আজ আওয়ামী লীগ ক্ষমতায় এসে টিকে আছে। নভেম্বর অক্টোবর থেকে পরিস্থিতি ঘোলাটে করে এক এগারোর ষড়যন্ত্রকারীরা নিজেদের স্বার্থ হাসিল করতে চেষ্টা করবে বলে জানান আওয়ামী লীগের এ নেতা।

অজয় বাংলা ঐক্য মঞ্চের চেয়ারম্যান অধ্যাপক ড.  আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.  ওয়াহিদুজ্জামান চাঁন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, জয় বাংলা ঐক্য মঞ্চের ভাইস চেয়ারম্যান কামাল চৌধুরী, সাধারন সম্পাদক অ্যাডভেকেট নাজমা কাওসার,মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল  (বি্চ্ছু জালাাল) সহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন  একজন  বাংলাদেশি মানুষ কখনও স্বাধীনতা যুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করতে শহীদ মিনার ও স্মৃতি সৌধে  যান না । জাতীয়  সংসদ নির্বাচন ঘনিয়ে আসলে   নানান ধরনের অপকৌশলের আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন সেই মানুষটির নাম ড. ইউনুস।সেই প্রশ্নবিদ্ধ ব্য্যক্তি বাংলাদেশের সম্মানিত  কেউ হতে পারেন না।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।