ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরায় ২,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩০-৪-২০২৬ দুপুর ২:৫৬

রাজধানীর উত্তরা পশ্চিম থানার পুলিশ ২,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩০-০৪-২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মুনসুরের নেতৃত্বে এবং এসআই (নিরস্ত্র) রোবেল মিয়া ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের আব্দুলপুর এলাকায় তানিস সিমেন্টের পাশের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ জসিম উদ্দিন (৩৬), পিতা-আব্দুল সালাম, মাতা-লিলি বেগম, সাং-টুলিগাতি, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট; ইমন আলী (১৮), পিতা-চিন মিয়া সরকার, মাতা-কুলসুম খাতুন, সাং-হাইপাড়া, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ; এবং সাইফুল ইসলাম (১৯), পিতা-ফুল মিয়া মিয়া, মাতা-আনোয়ারা খাতুন, সাং-বেরইহাটি, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোঃ জসিম উদ্দিনের কাছ থেকে ২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইমন আলীর কাছ থেকে ৫০ পিস এবং সাইফুল ইসলামের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল