কড়ই মাদ্রাসায় গভর্নিং বডির সভা ও প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভা, মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুওে মাদ্রাসা মিলোনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকার’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সালেহীন তানভীর গাজী। এসময় আরও উপস্থিত ছিলেন বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সামসুল আলম, মাদ্রাসার শিক্ষক রেদওয়ানুল হক, ময়নুল ইসলাম, আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক, গভর্নিং বডির সদস্য আহমেদ ইশতিয়াক, আহমদ আল ফারুক, ওসমান গুনি, সিরাজুল ইসলাম, মতিয়র রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ।
প্রধান অতিথি জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী নির্মানাধীন মাদ্রাসার ছাত্রাবাসের কাজ পরিদর্শন ও গভর্নিং বডির সভা শেষে তিনি বলেন, মাদ্রাসায় শিক্ষার মান-উন্নয়নের কমিটির সকল সদস্যের ভেদাভেদ ভূলে একসাথে কাজ করতে হবে। সেই সাথে মাদ্রাসায় শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করাসহ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ করে দিতে হবে।
পুরস্কার বিতরনীতে প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পযর্ন্ত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied