শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না মহম্মদপুরের ভাঙ্গাড়ি ব্যবসায়ী সোহাগের
মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত এবং একজন বৃদ্ধ আহত হয়েছে। নিহত ঐ যুবকের নাম সোহাগ মোল্লা(৩৪)।সে উপজেলার বিনোদপুরের ম্যাক্সিমাইল গ্রামের গোলাম রসুল মোল্লার ছেলে। নিহত সোহাগ মোল্লা বিনোদপুরের চরপাড়া বাজারে ভাঙ্গারী মালের ব্যবসা করেন।তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। আহত ব্যক্তির নাম মিলন মোল্লা তিনি তল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা।
১৩ সেপ্টেম্বর(বুধবার) দুপুর অনুমান ১.২০ ঘটিকার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার তল্লাবাড়িয়া গ্রামের মোল্লা বাড়ির সামনে জামে মসজিদ এর পাশে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সোহাগ মোল্লা মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি ম্যাক্সিমাইল গ্রামে ফিরছিলেন। পথে তল্লাবাড়িয়া পৌঁছালে হঠাৎ করে রাস্তার উপর বৃদ্ধ মিলন মোল্লাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল এর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের আম গাছের সাথে নিজেই ধাক্কা লেগে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মিলন মোল্যাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে নিহত সোহাগের লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত