ডিবি পরিচয়ে সকালের সময়’র বার্তা সম্পাদককে তুলে নেয়ার হুমকি
দৈনিক সকালের সময়’র বার্তা সম্পাদক সিরাজুল ইসলামকে ডিবির কর্মকর্তা পরিচয় দিয়ে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শনিবার বিকালে তার মোবাইল ফোনে কল করে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সোমবার তিনি রাজধানীর হাতির ঝিল থানায় জিডির আবেদন করেছেন।
জিডির আবেদন সূত্রে জানা গেছে, শনিবার বেলা ৩টা ১২ মিনিটে সিরাজুল ইসলামের ব্যক্তিগত ফোনে ০১৫৭৬৪৫৯২৮১ নং ফোন থেকে কল করা হয়। কল করে ওই লোক বলেন, আপনি কি সাংবাদিক সিরাজুল ইসলাম বলছেন? হ্যাঁ জবাব দিয়ে কলগ্রহণকারী লোকটির পরিচয় জানতে চান। অপরপ্রান্ত থেকে তিনি নিজেকে ডিবির এসআই অশোক ধর বলে পরিচয় দেন। কী কারণে ফোন দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আপনি পুলিশের বিরুদ্ধে লেখালেখি করেন। আপনাকে যেকোনো সময় তুলে আনা হবে।
হাতির ঝিল থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক বলেন, সাংবাদিক সিরাজুল ইসলাম জিডির আবেদন করেছেন। ওসি স্যার রেস্টে আছেন। তার সঙ্গে পরামর্শ করে জিডি গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা