ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

অবহেলিত প্রাণীর চিকিৎসায় গবির ভেটেরিনারি অনুষদ


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ১২:৫৩

অন্যের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার মানসিকতাকে ধারণ করে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের পক্ষ থেকে রাস্তায় ঘুরে বেড়ানো, অবহেলিত বেওয়ারিশ কুকুরের সুস্বাস্থ্য নিশ্চিত এবং স্থানীয় মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) অনুষদের সার্জারির সিনিয়র প্রভাষক ডা. শামছুর রহমানের তত্ত্বাবধানে ও শিক্ষার্থীদের সহায়তায় বেওয়ারিশ অসুস্থ কুকুর ধরে আনা হয়। তখন প্রতিষ্ঠানটির নিজস্ব ভেটেরিনারি টিচিং হাসপাতালের অপারেশন থিয়েটারে মরণঘাতী ব্রেস্ট টিওমার (এডিনো কার্সিনোমা) সার্জারি করে কেটে ফেলা হয়।

এছাড়াও তখন সম্পূর্ন বিনামূল্যে কুকুরের শরীরে থাকা বাহ্যিক পরজীবীর চিকিৎসা করা হয়। যোনি প্রদাহ, মাছির লার্ভার কারণে সৃষ্ট ক্ষত এবং কানে জমে থাকা পুঁজের চিকিৎসাও করা হয় সেসময়।

হাতেকলমে শিখতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীরা। এবিষয়ে ৫ম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেন, একটি অসুস্থ প্রাণীর কষ্ট লাঘব হচ্ছে ভেবেই আমি আনন্দিত। এতে আমরা যেমন  শিখতে পারছি তেমনই প্রাণী ও মানুষের সুস্বাস্থ্যও নিশ্চিত হচ্ছে।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের সিনিয়র প্রভাষক ডা. মো. শামছুর রহমান জানান, যেসব প্রাণীর যত্ন নেওয়ার কেউ নেই তাদের সুস্থতা নিশ্চিতে আমাদের আজকের এই কার্যক্রম। এর মাধ্যমে সমাজে বসবাসরত মানুষজনও বিভিন্ন মরণব্যাধি থেকে রক্ষা পাবে। তাছাড়া আমাদের ছাত্ররাও এর মাধ্যমে হাতেকলমে শিখতে পারছে। ভবিষ্যতে এমন আরও কাজ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ্।

এমএসএম / এমএসএম

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি

মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক

বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ

পবিপ্রবি শিক্ষকদের হাসিনাকে ফেরানোর তৎপরতা, ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু চাকরি নয়, গবেষণার স্বাধীনতাও জরুরি : অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী

‎প্রথম ক্যাম্পেই জাককানইবি বিএনসিসির বাজিমাত, ৪ ইভেন্টে চ্যাম্পিয়ন

নারীদের খেলাধুলার প্রসারে জাকসুর উদ্যোগ, ছাত্রী হলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা

পবিপ্রবির সিএসই ক্লাবের উদ্যোগে ৩ দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজন

কুবির হলে জুনিয়রকে রাতভর র‍্যাগিং, ‘নগ্ন করে ঘোরানোর’ হুমকির অভিযোগ