ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

পীরগঞ্জ উপজেলা পরিষদ পুকুর সংস্কারে পাল্টে গেছে দূশ্যপট


 পীরগঞ্জ প্রতিনিধি photo পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ৩:৩০

পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সরকারী পুকুরটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এর সুফল মিলছে না। বছরের ১২ মাসের মধ্যে ১০ মাসেই পুকুরটিতে নানা সমস্যার কারনে পানি না থাকায় মৎস্য চাষ ব্যাহত হচ্ছে। অপর দিকে পুকুরের চারিদিকে গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার নজির বিষয়টি উপলদ্ধি করেন। ফলে প্রচুর পরিমান টাকা ব্যয় করে পুকুরটি নান্দনিক ও শোভা বর্ধণ করার জন্যে ব্যাপক সংস্কার কাজ শুরু করেন। সত্যিকার অর্থেই তিনি নজির সৃষ্টি করেছেন। নামের সাথে এই মানুষটির কাজের যথেষ্ট মিল রয়েছে। বর্তমানে পুকুরটি ব্যাপক সংস্কার করার কারনে মৎস্য চাষ বৃদ্ধি পাবে। সারা বছরই পুকুরে পানি থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পানির লেয়ার কাছাকাছি থাকায় পুকুরের আশেপাশে গাছপালা, জীব বৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় পুকুরটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সুশীল সমাজ মনে করেন। পুকুরটির চতুরপাশে নানা ধরনের ফলজ গাছ লাগানোর উদ্দ্যোগ নিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। গাছের নিরাপত্তার জন্যে ঘেরা তৈরা করা সহ নানা উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছপালা লাগানো শেষ হলে, পুকুরটির শোভা সৌন্দর্য অনেকাংশে ফিরে পাবে এবং মানুষের ক্লান্তি দূর করা, মনের প্রশান্তি ও চিত্ত বিনোদনে ভূমিকা রাখবে বলে বিভিন্ন কর্মকর্তাদের ধারনা করছেন। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান জনস্বার্থে এবং উপজেলা পরিষদের শোভা সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে আন্তরিক ভাবে পুকুর সংস্কারের কাজ করছি। তিনি আরো জানান আমি বদলি হয়ে যাওয়ার পর এই স্মৃতি যেন পীরগঞ্জ বাসীর কাছে অম্লান হয়ে থাকে সেই লক্ষ্যে কাজ করছি।  

এমএসএম / এমএসএম

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু