ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে নাগ টেলিকমে ৫০লক্ষ টাকার মোবাইল চুরি


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ৪:২৩

ফরিদপুরের মধুখালী বাজারের মির্জা মোজাফ্ফার মার্কেটের  নাগ টেলিকম মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘরেছে।
মধুখালী বাজার ও দোকান মালিক সুত্রে জানা গেছে  ১৩ সেপ্টেম্বর বুধবার রাত ৯টায় যথারিতি দোকান বন্ধ  করে চলে যান। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল  সাড়ে ৮টায় পাশের দোকানের কর্মচারী  দোকান খুলতে গেলে দেখতে পান দোকানের তালা খোলা ও শাটার ভাঙ্গা। সাথে সাথে নাগ টেলিকমের মালিক মুকুন্দ নাথ নাগকে মোবাইলে জানালে তিনি তার মোবাইলে দেখতে পান তার দোকান চুরি হয়েছে। ২০০টি মোবাইল চুরি হয়েছে যার বাজার  মুল্য প্রায় ৫০লক্ষ টাকা।  মধুখালী বাজার পাহারাদারদের  মধুখালী থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান মধুখালী বাজারে চুরির ঘটনা ঘটেছে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে। দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরার মেমোরী কার্ড থানায় নিয়ে এসেছি,  দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এখন পর্যন্ত দোকান মালিক কোন লিখিত অভিযোগ দেননাই। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত