জয়পুরহাটে সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
জয়পুরহাটে কয়েক হাজার বিঘা জমিতে রোপাআমন ধান পানিতে তলিয়ে যাওয়ার সমস্যা নিরসনের জন্য কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করেছেন বিজিবি ও বিএসএফ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার ধলাহার ইউনিয়নের সীমান্তবর্তী ভূটিয়াপাড়া এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয় । এ সময় বিজিবির পক্ষে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন ও ১২ সদস্য বিশিষ্ট বিএসএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৩৭ ব্যাটালিয়ন বিএসএফ কমান্ড্যান্ট সুকবীর ডঙ্গর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভুটিয়াপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার কবির হোসেন,স্টাফ অফিসার সহকারী পরিচালক মোহাম্মদ শাহ আলম, জয়পুরাহাট সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে ওয়াহিদ, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী কাজী আশেকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, জয়পুরহাট সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ।
বিজিবি জানায়, উপজেলার ভূটিয়াপাড়া সীমান্তে ২৭৪ থেকে ২৭৬ পিলারের মধ্যে ভারত পাশের ক্যানেলে বিএসএফ কর্তৃক বাঁধ দেওয়ার ফলে সৌলাগাড়ী বিলে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কয়েক হাজার বিঘা জমির রোপাআমন ধান পানিতে তলিয়ে যায়। এতে কৃষক ও স্থানীয়রা ব্যাপক ক্ষতি হচ্ছিল। এই সমস্যা নিরসনে পতাকা বৈঠকের আহ্বান করা হলে এতে সাড়া দেয় বিএসএফ।
এরপর আজ বৃহস্পতিবার দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফ ভারত পাশের খাল দিয়ে বিলের পানি প্রবাহের জন্য নালা পরিষ্কার ও প্রশস্ত করে দিয়ে স্থানীভাবে একটা সমাধান করার ব্যাপারে সম্মত হয়। পাশাপাশি ওই সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য ওই খালকে প্রশস্ত করে ছোট যমুনা নদীর সাথে সংযোগ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন জেলার সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা।
এরপর উভয় দেশের প্রতিনিধিগণ সৌলাগাড়ী বিল ও জলাবদ্ধতা জন্য দায়ী খাল পরিদর্শন করেন। এছাড়াও সীমান্তে জননিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied