ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বন্যায় বিধস্ত ঘর মেরামতে দূর্বার তারুণ্যের অর্থ সহায়তা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ৪:৫৯
চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তের শিকার হয় লাখ লাখ পরিবার। বন্যার শুরু থেকেই বাংলাদেশের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছিল সেখানে। বন্যার পানি যখন চারিদিকে, তখন শতাধিক পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। এরপর পানি নেমে গেলে দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ সাতকানিয়া পরিদর্শন করে ভিডিও বার্তায় ঘর-বাড়ি মেরামতে সহযোগিতা করবেন জানান।  সেই মোতাবেক ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রামের সাতকানিয়ায় ২৭ টি পরিবারের হাতে ঘর-বাড়ি মেরামতের জন্য নগদ অর্থ তুলে দেয়া হয়। 
 
এ সম্পর্কে মুহাম্মদ আবু আবিদ বলেন, 'আমাদের ভিডিও দেখে চট্টগ্রাম মহানগরের আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ভাই আমার থেকে সাতকানিয়ার অবস্থা জানতে চান। তিনি তখন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সব শুনে তিনি বলেন, তুমি তাড়াতাড়ি সাতকানিয়া ছুটে যাও। আমি যতদূর পারি, করব। সাতকানিয়ায় এসে তার সহযোগিতাটুকু পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। দেরীতে হলেও আমরা যে নিজেদের কথা রাখতে পেরেছি এটাই আমাদের শান্তি'। 
 
তিনি আরও বলেন, 'সাতকানিয়ায় আমাদের স্বেচ্ছাসেবকদের সংখ্যাটাও কম নয়। তাদের পরিবারও এই বিপদে আক্রান্ত। আমাদের সামর্থ্য নেই সকলকে সহযোগিতা করার। তবে চেষ্টা করেছি মধ্যবিত্ত পরিবারদের সাহায্য করার। ক্ষতিগ্রস্ত মানুষের তুলনায় তা খুবই নগন্য। কিন্তু যদি সবাই আমরা এগিয়ে আসি, তাহলেই এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে'।  
 
দূর্বার তারুণ্য ফাউন্ডেশন অন্যান্য সামাজিক কাজের আইডিয়া ও তা বাস্তবায়ন করে ইতিমধ্যেই বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড অর্জন করেছে। এছাড়াও করোনাকালীন সময়ে কাজের জন্য "কোভিড-১৯ যোদ্ধা" সম্মাননায় ভূষিত হন তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার