টাইব্রেকারে ফার্মেসিকে ৩-১ গোলে হারালো কুবির বাংলা বিভাগ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর চলমান দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে টাইব্রেকারে ফার্মেসি বিভাগকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলা বিভাগ। বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) বিকাল আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচ রিপোর্ট সূত্রে জানা যায়, দুই দলের মধ্যে ২৫ মিনিট করে ৫০ মিনিট খেলা হয়েছে। কোন দলই গোল করতে না পারায় ৩ মিনিট অতিরিক্ত সময় দেয়া হয়। তবে অতিরিক্ত সময়েও কোন দলই গোল দিতে পারেনি। পরবর্তীতে খেলা টাইব্রেকারে গেলে প্রথম পাঁচটি শটের মধ্যে বাংলা বিভাগের ৩টি গোল হয় এবং ফার্মেসি বিভাগের ৪টি শটে ১টি গোল হয়।খেলা চলাকালীন সময়ে চিকিৎসার দায়িত্বে নিয়োজিত ছিল মেডিক্যাল সেন্টারের সদস্যরা।
উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied