ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পাহাড় কাটায় লামার ৪ ইটভাটা দিলো সাড়ে ৩ লাখ টাকা জরিমানা


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ১:২৯
বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে চারটি ইটভাটাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীরছড়া এলাকায় বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়।
 
 লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ এর-খ ধারায় উপজেলার মোট ৪টি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় উপজেলার ফাইতং ইউনিয়নের বিএমডব্লিউ ব্রিকসের প্রোপাইটর মো. নুরুল আমিনকে ৮০ হাজার টাকা, ইউবিএম ব্রিকসের প্রোপাইটর মুজিবুল কবির চৌধুরীকে ৮০ হাজার টাকা, ফোর বিএমের প্রোপাইটর মো. খায়ের উদ্দিন মাস্টারকে ১ লাখ টাকা এবং ওয়াই এমবি’র প্রোপাইটর শওকত ওসমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম আরো বলেন, ৪টি ইটভাটাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় রক্ষায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন লামা এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তবে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়বো।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা