শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সমাদৃত
জি ২০ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অসাধারণ বক্তব্য, বিশ্ব নেতৃবৃন্দের সমীহ এবং তার প্রতি বিশ্ব নেতৃবৃন্দের অনন্য সম্মান প্রদর্শন সব মিলিয়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সমাদৃত, উচ্চাসনে অধিষ্ঠিত। তিনি তার নিখাদ দেশপ্রেম দিয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেই বাংলাদেশ আজ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আগামীতে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে। আজ বিকেলে সাতকানিয়া উপজেলার ছদাহা এবং নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এইসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য মুজাহিদ বিন আলম কায়সার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, এডভোকেট শাহরিয়ার, মুজিবুর রহমান,মোসাদ চৌধুরী, মুরাদ চৌধুরী, একেএম আসাদ, চেয়ারম্যান লিয়াকত আলী, অমল দাশ মানিক, মোরশেদ দুলু, মহিলা আওয়ামীলীগের শম্পা রানী, ঝুমু, স্বেচ্ছাসেবক লীগের জায়েদ বিন কাশেম, যুবলীগ মোরশেদ, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন তুহিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আমিন আরো বলেন, অতীতে যারা ক্ষমতায় গিয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, দেশকে দূর্ণীতির আখড়া বানিয়েছে, লুটপাট করেছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে এই দেশের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। সামরিক বুটের তলায় গণতন্ত্রকে পিষ্ট করে ক্ষমতা দখলকারী এই সাম্প্রদায়িক অপশক্তিকে আগামী নির্বাচনেও এই দেশের আপামর জনতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied