বাংলাদেশ বেতারের আয়োজনে
শরণখোলায় বাল্য বিবাহ প্রতিরোধে প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত
বাংলাদেশ বেতারের আয়োজনে বাগেরহাটের শরণখোলায় বাল্য বিবাহ প্রতিরোধে তরুণদের অংশগ্রহনে বহিঃধারণকৃত সচেতনতামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টম্বর) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কিশোরী শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই তারুণ্যের কণ্ঠ।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সবিজ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাসুদ রানা, শরণখোলা আইডিয়াল উনস্টিটিউটের অধ্যক্ষ উসমান গণি, শিক্ষক নেতা টিএম মিজানুর রহমান ও সাংবাদিক সাবেরা ঝর্ণা।
অনুষ্ঠানে উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য একটি অভিশাপ। কেউ যাতে এই অভিশাপের শিকার না হয় সেব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
বেতারের উপস্থাপক সজিব দত্ত বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘তারুণ্যে কণ্ঠ’ অনুষ্ঠানটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘আইইএম’ ইউনিটের আর্থিক সহযোগিাতয় বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল গত ৮বছর ধরে সারা দেশে আয়োজন করে আসছে
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied