জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন অনুষ্ঠিত
জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে এখনই (RHRN-২)“ প্রকল্প কর্তৃক আয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করে কৈশর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে তেঘর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের প্রোগ্রাম অফিসার খাজা গোলাম মওদুদ ।
ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মুর্শিদা খাতুন এর সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিনুর রহমান, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, মাজেদুল ইসলাম, মাহমুদ হাসান পলাশ, হাজেরা খাতুন ডলি প্রমুখ।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ২৫ জন শিক্ষার্থী, শিক্ষকগন এবং ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্যরা অংশগ্রহন করেন।
পরে যৌন ও প্রজনন স্বাস্থ্যের- উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রেণীকক্ষে সমন্বিত যৌনতা শিক্ষা পাঠদানের চ্যালেঞ্জ, উত্তোরণের উপায় ও পাঠদানের পরিকল্পনা বিষয়ক প্রথম সভার গ্রুপ ওয়ার্ক বাস্তবায়ন ফলোআপ করা হয় এবং নতুন কর্মপরিকল্পনা উপস্থাপন করেন পৃথকভাবে স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ। ছাত্র-ছাত্রীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দেওয়া হয় এবং বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলার পুরুষ্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied