প্রধান আসামি বাবুর জবানবন্দি নিয়ে মিথ্যাচারের অভিযোগ
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেফতার প্রধান আসামি বহিস্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর রিমান্ড জবানবন্দি নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও বাদি পক্ষের আইনজীবী।
গতকাল বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসে এ অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার ও আইনজীবীসহ সাংবাদিকরা। সেই সাথে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর ফের রিমান্ড ও তার ছেলে রিফাতকে গ্রেফতাদের দাবি জানান তারা।
মামলার বাদী পক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি চেয়ারম্যান বাবুর স্বীকারোক্তিমুলক জবানবন্দির কথা বলা হয়েছিল। কোর্ট প্রাঙ্গনে আমরাও ছিলাম। বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কক্ষ থেকে আমাদের মামলার তদন্ত কর্মকর্তা বেরিয়ে এসে তিনি আমাদের জানান, আসামি বাবু নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। কিন্তু এটি ছিল একটি মিথ্যাচার।
আমরা বিশ্বস্তসূত্রে জানতে পেরেছি এবং আমরা নিশ্চিত হয়েছি। বাবু হত্যা কান্ডের সাথে জড়িত আছেন এই মর্মে একটি শব্দও বলেননি। তিনি তো জড়িত নন এবং তিনি বলেছেন তার ছেলে রিফাত সেদিন জামালপুরে ছিল না, সে ১০ দিন আগে থেকেই ঢাকায় ছিল। বাবু পুরোপুরি এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেছেন। তবুও তদন্ত কর্মকর্তা আমাদের কাছে স্বীকারোক্তির কথা বলেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied