ঝিনাইদহ সিটিজেন ফোরামের উদ্যোগে “নাগরিক অধিকার সংরক্ষণে আমাদের করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘নাগরিক অধিকার সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সিটিজেন ফোরামের উদ্যোগে শনিবার সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতি হলরুমে এই সেমিনার শুরু হয়। সিটিজেন ফোরামের প্রধান সমন্বয়ক ফজলুর রহমান খুররমের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য এ্যাড. সামছুল আলমের সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে নাগরীকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক নিশাত মেহের এবং ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহম্মেদ।
এসময় বক্তব্য রাখেন ঝিনাইদহ জজ আদালতের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, বাসদ নেতা সমাজকর্মী তাহেরা বেগম জলি, সিনিয়র সাংবাদিক সাইফুল মাবুদ, নিজাম জোয়ার্দার বাবলু, শাহানুর আলম, এ্যাড. আসাদুজ্জামান, সাবেক কাউন্সিলর ওবায়দুর রহমান, মতিয়ার রহমান, অধ্যক্ষ রাশেদুল ইসলাম, ফারুক হোসেন, সমাজকর্মী সেলিনা আক্তার, জাসদ নেতা রাকিবুল ইসলাম, লাকী এবং জাফর আলী প্রমূখ।
এসময় বক্তারা পরিবেশ দুষণ, নাগরিক সুবিধা, দ্রব্যমূল্যের বাজার ব্যবস্থাপনা, পৌরসভার নানা অনিয়ম এবং দুর্নীতি নিয়ে বক্তব্য রাখেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, আমাদের জনবল কম, মাত্র ৩জন নিয়ে ঝিনাইদহের ৬ উপজেলায় কাজ করে যাচ্ছি অনিয়ম শুনলেই প্রতিকার করার চেষ্টা করছি। একবারে সবকিছু ঠিক হবেনা আপনাদের এগিয়ে আসতে হবে। সম্মিলিত ভাবে অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহম্মেদ বলেন, শুধু পৌরসভার সভার উপরেই সব দায়িত্ব দিলে হবে না নাগরিকদেরর সচেতন হতে হবে। আপনারা আমাদের প্রতিপক্ষ নয়, নগরবাসীর টাকায় আমাদের বেতন হয়। সরকার নিদিষ্ট কোন উন্নয়ন খাতে টাকা দেন, সার্বিক ব্যয়ের জন্য কোন বরাদ্ধ সরকার দেন না। আপনাদের টাকায় পৌরসভা চলে এর ভালমন্দ দেখার দায়িত্ব আপনাদের রয়েছে। নাগরিক অধিকার সবার উপরে কেউ ব্যক্তিগত ভাবে খারাপ আচরণ করলে তার বিরুদ্ধে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ
ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের
গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত
আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক
৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ
সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল
রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন
পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’
নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন
মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান