ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

উন্নয়নের রাজনীতির অগ্রযাত্রায় নারীসমাজের অবদান অনস্বীকার্য: আমিনুল ইসলাম আমিন


মোজাহিদ, লোহাগাড়া photo মোজাহিদ, লোহাগাড়া
প্রকাশিত: ১৬-৯-২০২৩ রাত ১১:৫৬
আওয়ামীলীগ রাজনীতি করে যাচ্ছে জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে। জনগণের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে আওয়ামীলীগের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতির অগ্রযাত্রায় দেশের নারীসমাজসহ সর্বশ্রেণির মানুষ আওয়ামীলীগকে অকুণ্ঠ সমর্থন দিয়ে পুণরায় ক্ষমতায় আনার আগ্রহী। 
 
১৬ সেপ্টেম্বর বিকেলে পুটিবিলা উচ্চ বিদ্যালয় মাঠে "জাগ্রত নারী সমাজের"আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপরোক্ত মন্তব্য করেছেন। সভায় সভাপতিত্ব করেন ডাঃ জ্যোতি প্রিয়া দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী।
 
পুটিবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফোরাত বিন হানিফ চৌধুরী শাকিল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আবছার উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আবদুল আলীম, পুটিবিলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মাস্টার মিয়া মোঃ ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এম.এস.মামুন, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ চন্দ্র নাথ, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান চৌধূরী দুলাল, কলাউজান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজি মোঃ ইসহাক ও সাধারণ সম্পাদক সমশুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দীন প্রমুখ।
 
প্রধান অতিথি আরো বলেন, দেশের একটি কুচক্রী মহল আওয়ামীলীগের উন্নয়নমুখী রাজনীতির অগ্রযাত্রা ব্যাহত করে প্রধানমন্ত্রীর প্রসংশিত পরিকল্পনাসমূহ বানচাল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে কুচক্রী মহলের সব ধরণের ষড়যন্ত্র নস্যাৎ করে বিশ্বদরবারে বাংলাদেশকে প্রসংশিত করেছেন। তাই আগামীতে আওয়ামীলীগকে পুণরায় ক্ষমতায় এনে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে নারী সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

এমএসএম / এমএসএম

গুরুদাসপুর পৌর কর বকেয়া ২ কোটি, ২৫ মাসের বেতন বাকী কর্মচারীদের

বিদ্যুতের নতুন যুগে মনপুরা, ১১ কেভি আধুনিক সুইচিং স্টেশন নির্মাণে টেন্ডার

মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় পবিপ্রবিতে শোভাযাত্রা ও সেমিনার

খালিয়াজুরীতে পাকা সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ২১ বছরের টুম্পা দাশ, চিকিৎসা অর্থ অভাবে বাঁচার আকুতি

রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃরাকিবুল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা

হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু: মরদেহের পাশে মিলল প্যাথিডিন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ, দিনব্যাপী সাঁড়াশি অভিযান

নেত্রকোণায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ডেপুটি স্পীকার

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন