ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার প্রতিবাদে সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৩:২৩
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জোরপূর্বক জমি দখল ও গাছ কেটে ফেলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের বিশ্বরোড মোড়ে নিউ মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমি দখলের অভিযোগ করেন, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা শিষাবাগান এলাকার মৃত মোকবুল হোসেনের মজিবুর রহমান।
 
এসময় জমির মালিক মজিবুর রহমান বলেন, ২০০০ সালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকারা মৌজার ৫৯ নম্বর দাগের ৩৪০ নম্বর খতিয়ানের .০৭৩২ একর জমি কিনে ভোগদখল করে আসছি। কিন্তু হঠাৎ করেই গত ১৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শীর্ষ ভূমিদস্যু তরিকুল ইসলাম ওরফে টি ইসলামের নেতৃত্বে ১২-১৪ জনের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী জোরপূর্বক জমি দখল করে। এসময় আমার লাগানো আম, নিম ও তালগাছ কেটে নেয় তারা। যার আনুমানিক বাজারমূল্য ৪-৫ লাখ টাকা।
 
তিনি আরও বলেন, জোরপূর্বক জমি দখল ও গাছ কাটার খবর পেয়ে গাছ কাটছে কেন জানতে চাইলে, উল্টো আমাকে নানারকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় আমি জীবন রক্ষা করতে পালিয়ে আসি। পরে ভূমিদস্যু টি ইসলামের শরণাপন্ন হলে তিনি হজ করে ফিরে এসে সমাধান করব বললেও এনিয়ে একাধিকবার বসলেও এখন পর্যন্ত তার কোন সমাধান হয়নি। এমনকি জমি দখল ও গাছ কাটার প্রতিকার চেয়ে নাচোল থানায় লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
 
এবিষয়ে জমি দখল ও গাছে কেটে নেয়ার অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম ওরফে টি ইসলাম মুঠোফোনে জানান, আমার জমিতে থাকা গাছ কেটেছি, অন্য কারো নয়। গত ৬ মাস আগে আমি পৃথক একটি খাতিয়ানের ২৫ বিঘা জমি কিনেছি। মজিবুরের খতিয়ান ও আমার কেনা জমির খতিয়ান আলাদা। ২৫ বিঘা জমির মধ্যে একটি দাগের ২৩ শতকের মধ্যে এখনও ৯ শতক কম রয়েছে।
 
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, প্রায় দুই মাস জমি দখল ও গাছ কাটার একটি লিখিত অভিযোগ পাওয়া যায়। কিন্তু থানায় এসব অভিযোগ নেয়া হয়না জানিয়ে আদালতের শরণাপন্ন হতে তাদেরক পরামর্শ দেয়া হয়েছে।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মজিবুর রহমানের বোন সুমাইয়া খাতুন, স্ত্রী মুক্তারা খাতুন, ছেলে পলাশও ফিরোজসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা