স্থানীয় সরকার দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপিত হচ্ছে। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে জয়পুরহাটে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পরে ডিসি অফিস চত্বরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, স্থানীয় সরকার উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম প্রমুখ।
দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied