ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

চিতলমারীতে সুপারি চোরকে পিতার কাছে ধরে নিয়ে যাওয়ায় এক ব্যক্তি খুন


মীর মাসুদ হুসাইন, চিতলমারী photo মীর মাসুদ হুসাইন, চিতলমারী
প্রকাশিত: ১৭-৯-২০২৩ দুপুর ৪:৪১

বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নাধীন চরবড়বাড়ীয়া গ্রামে রসীক লাল হীরার পুত্র কৃষ্ণ হীরা(৫৭) নামে এক ব্যক্তি খুন হয়েছে। খুনীকে আটক করতে গিয়ে চিতলমারী থানার ওসি (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও এস আই মোঃ রেজাউল মারাত্মক ভাবে আহত ও জখম হয়। তাদেরকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার বিবরণে পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, দেড় বছর পূর্বে চরবড়বাড়ীয়া গ্রামের সুন্দর আলী শেখের পুত্র শাহিন শেখ (২২) একই গ্রামের কৃষ্ণ হীরার বাগান থেকে সুপারী চুরি করে হাতে নাতে ধরা পড়ে। কৃষ্ণ হীরা চোর শাহিনকে পাকড়াও করে তার পিতা সুন্দর আলীর কাছে নিয়ে যায় এবং বিচার দাবী করেন। এঘটনার জের দীর্ঘ দেড় বছর মনের মধ্যে পুষে রাখে শাহিন শেখ। গত ১৬ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে কৃষ্ণ হীরা তার ছোট্ট নাতীকে নিয়ে জামাই বাড়ীর যাবার জন্য ভ্যানগাড়ীতে রওয়ানা হয়। রাস্তায় কৃষ্ণ হীরাকে একা পেয়ে শাহিন শেখ পেছন থেকে এসে ধারালো চাপাটি দিয়ে মাথায় এলো পাথাড়ী ভাবে আঘাত করলে কৃষ্ণ হীরা মাটিতে পড়ে যায়। ঐ সময় ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে কৃষ্ণকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। পরের দিন অর্থাৎ গতকাল রোববার ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণহীরা মারা যায়। এ খবর পেয়ে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে। খবর পেয়ে চিতলমারী থানার ওসি তদন্ত মোঃ তরিকুল ইসলাম ও এস আই রেজাউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছায়। অপর দিকে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসী পুলিশ না আসা পর্যন্ত খুনী শাহিনকে তার ঘরের মধ্যে আটক করে রাখে। এ সময় ওসি তদন্ত ঘটনাস্থলে পৌছে শাহিনকে গ্রেফতারের জন্য ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে ওসিকে মাতায় লোহার সাবল দিয়ে আঘাত করে । পরে এস আই রেজাউল ঘরের মধ্যে ঢুকতে গেলে তাকেও হাতের উপর বাড়ী মারে । এতে ঐ দারোগার হাত ভেঙে যায়। এক পর্যায়ে এলাকাবাসীর প্রচেষ্টায় খুনী আসামী শাহিনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এঘটনায় কলাতলা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিয়াজ খান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহিন সহ এলাকার একাধিক গন্যমান্য ব্যক্তি বর্গ সাংবাদিকদের জানান, ঐ শাহিন দীর্ঘদিন ধরে পরের মালামাল চুরি করে মাদক সেবন করে থাকে। এর পূর্বেও অনেক কুকর্ম করে আসছে। হিন্দুরা ভয়ে  কিছু বলতে পারে না। সে সব সময় ধারালো অস্ত্র নিয়ে ঘোরা ফিরা করে। কেউ তাকে কিছু বলতে সাহস পায়না। অবশেষে শাহিন পুলিশের হাতে ধরা পড়লো। মৃত কৃষ্ণহীরার স্ত্রী ও তার কন্যা বলেন, আমরা খুনীর উপযুক্ত বিচার চাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত