চৌদ্দগ্রামে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত রায়সহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ। এরআগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
আগামী ১৯ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়ন মেলা শেষ হবে।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন