ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ ১ জন গ্রেফতার


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ১৮-৯-২০২৩ দুপুর ২:৪৫

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে বিপুল পরিমান ভারতীয় বিড়িসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মাসুদ রানা বিশ্বাস ও এএসআই মোঃ এরশাদ আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ৩৬ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়িসহ ১জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। ১৭ সেপ্টেম্বর ভোর ছয়টায় সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউনিয়নের অন্তর্গত জিরাগ নদির ব্রিজ সংলগ্ন পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ উকিল মিয়া (৩৫), পিতা-মৃত মোঃ আব্দুস সুবহান, সাং-নলুয়ারপাড়, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ নামক একজন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত আসামির হেফাজতে থাকা ৮ বস্তায় সর্বমোট ৩ লক্ষ ৩৬ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় বিড়ির আনুমানিক মূল্য ৬ লক্ষ ৭২ হাজার টাকা।  উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুানমগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত