ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

অভয়নগরে ২৬০শতক সরকারি খাস জমি দখলমুক্ত করার দাবিতে ওয়ার্ডবাসীর সংবাদ সম্মেলন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৮-৯-২০২৩ বিকাল ৬:১

যশোরের অভয়নগর নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড তালতলার প্রভাবশালী আকরাম সরদারগং ও সাবেক কাউন্সিলর জাহানারা বেগম ২৬০ শতক সরকারি খাস জমি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। জবর দখলের বিষয়ে ওয়ার্ডবাসীরা ভূমি অফিসে লিখিত অভিযোগ করলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না। সোমবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে ওয়ার্ডবাসীরা এ অভিযাগ করেছে। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ডবাসীর পক্ষে মোঃ আবু বায়জীদ খান মিতুল তিনি তার লিখিত বক্তব্যে বলেন, অভয়নগর নওয়াপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের তালতলার দুর্গাপুর মৌজায় খতিয়ান নাম্বার ২৪,২৬,২৭,২৮,২৯,৩০,৩৩,৩৪,৩৬,৩৭,৩৯,৪০,৪১ দাগের ২৬০ শতাংশ খাঁস জমি রয়েছে। স্থানীয় একটি ভূমিদস্যু প্রভাবশালী আকরাম সরদার গং ও সাবেক কাউন্সিলর জাহানারা বেগম অবৈধ দখল করপ পাকা স্থাপনা,বালি ও পাথরের ব্যবসা,দুটি সোয়ামিলসহ বিভিন স্থাপনা নির্মাণ করে রেখেছেন। যে কারনে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। লাভবান হচ্ছে ভূমিদস্যুরা। ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই ভুমিদস্যুরা অবৈধভাবে সরকারি খাস জমি দখলে নিয়েছেন দীর্ঘদিন ধরে তাদের অভিযাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়,এক সময় ওই জমিতে বাজার বসতো।যা তালতলা হাট নামে পরিচিত ছিল।কালর বিবর্তনে ভূমিদস্যুচক্রের চক্রান্তে হাটের ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে এবং জবরদখল করে তারা নিজেদের নামে বিভিন স্থাপনা নির্মাণ করেছেন। এই চক্রের সঙ্গে তৎকালীন সময় সরকারি নায়েব ও আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জড়িত ছিল বলেও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়। ওই একই মৌজায় ১০২ খতিয়ান ২৩,২৫ ও ৫৩ দাগের ৯৬ শতাংশ সরকারি খাস জমি ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছে।৬২ সালের রেকর্ড অনুযায়ী একের এক খতিয়ান ৯৬ শতাংশ খাস জমি কিভাবে ব্যক্তির নামে রেকর্ড করা হয়েছে বলে প্রশ্ন তোলেন ওয়ার্ড বাসিরা । এছাড়াও একের এক খতিয়ান ২৯ দাগ ১২৪ শতাংশ জমি আকরাম সরদারগং বিজ্ঞ আদালতের মাধ্যমে আদেশ নামার মাধ্যমে জোরপূর্বক দখল করে খেয়ে আসছেন। সংবাদ সম্মেলনে আরো বলা হয়,ভূমিদস্যু চক্র অধিক শক্তিশালী। যে কারণে বিভিন দপ্তরের হস্তক্ষেপ কামনা করে একই সাথে প্রাচীন ঐতিহ্য তালতলা হাট পুনরায় তার নিজস্ব জায়গা ফিরে পাবে সেই কামনা করেন। তালতলা হাট তার নিজের স্থান ফিরে পেলে সরকার ফিরে পাবে রাজস্ব উপকৃত হবে সাধারণ জনগণ । এ সময় সংবাদ সম্মেলনে সরকারি খাস জমি উদ্ধারের ব্যাপারে তালতলা বাজার সংলগ্ন আগামী ২০ তারিখ মানববন্ধন। নওয়াপাড়া পৌরসভার মেয়র,উপজেলা সহকারী কমিশনার ভূমি,উপজেলা নির্বাহী অফিসার বরাবর ২৪ তারিখ স্মারকলিপি পেশ করবেন। এছাড়াও ২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা ও অবস্থান কর্মসূচি দেওয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,৭নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজী,মহিলা কাউন্সিলর রাশিদা বেগম লিপি, ফারাজী তহিদুর রহমান লিটন, মির্জা তমাল, ডাক্তার মোহাম্মদ লিটন,মোহাম্মদ জাকির, সরদার রাজিবুল ইসলাম, মাহাম্মদ হাবিব সরদার, মোহাম্মদ ডালিম সানা, মোঃ সাবির ফরাজী,আবিদুর রহমান,মেহদী হাসান প্রমুখ। কাউন্সিলর রেজাউল ইসলাম রেজা ফারাজী বলেন,এলাকাবাসীরা মিলে আমরা সবাই এই সরকারি খাস জমি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। অবৈধভাবে সরকারি জমি দখল করে রেখেছে সাবেক কাউন্সিলর জাহানারা বেগম ও ভূমিদস্যু আকরামগণ। এ ব্যাপারে এলাকাবাসীর স্বার্থ সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।এ ব্যাপারে অভিযুক্ত আকরাম সরদার বলেন,আমি সব জমি দখল করে রাখিনি। সরকারি জমি মুলত যার পাশ থেকে সে ভোগ দখল করে খায়। আবার সরকারের যখন কাজে লাগে তখন ছেড়ে দিতে হয়। আমি যে টুকু দখল করছি। সে জমি টুকু মাপ দিয়ে সরকারের পক্ষ থেকে লাল পতাকা দিয়েছে। আমারা পুনরায় সরিয়ে নেওয়ার চেষ্ঠা করছি। এ বিয়ষটি নিয়ে সাবেক কাউন্সিলর জাহানারা বেগমের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেনি। যে কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভুমি থান্দার কামরুজ্জামান বলেন,আমি কোন লিখিত বক্তব্য পায়নি।তবে খাস জমির ব্যাপারে অবৈধ স্থাপনার মালামাল সরিয়ে নেওয়ার জন্য বলছি।আমরা ওই জায়গায় মাপ দিয়েছি।তাদরকে সময় বেঁধে দেওয়া হয়েছে।আমার দপ্তরের কোন কর্মকর্তা জড়িত থাকলে । তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আর যেটা আদালতে মামলা চলমান সেটা আমাদের উদ্ধর্তন কতৃর্পক্ষকে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ