সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু : গণটিকাদান কার্যক্রম শুরু
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় হার ২১ দশমিক ২৭ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৭১ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮২৩ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ১১৬ জন। এখন পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৭১৭ জনের। এদের মধ্যে নমুনার রেজাল্ট পাওয়া গেছে ২৪ হাজার ৭৮৩ জনের।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৬০ জন। এদের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ। বেসরকারি হাসপাতালে ৪৬ জনের মধ্যে ৪ জন পজিটিভ। আইসিসিউতে আছেন ৮ জন আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।
গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনে। এ নিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু নেই। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৮৫ জন।
এদিকে, করোনার সংক্রমণ রোধে সরকারিভাবে আজ শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সাতক্ষীরা সদও ও কলারোয়া পৌরসভাসহ ৭৮টি ইউনিয়নে এই টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে আগে থেকে নির্দিষ্ট করে বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে রাখা হয়। তালিকা অনুযায়ী টিকাদান কার্যক্রম চলছে। এ কার্যক্রমে সাতক্ষীরায় ৪৮ হাজার ৬০০ ডোজের টিকা এসেছে বলে জানান সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত।
এমএসএম / জামান
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত