ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

আশুলিয়ায় তিতাস কর্তৃপক্ষের অভিযানে ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২০-৯-২০২৩ রাত ১১:৯

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ৬ শতাধিক বাসা বাড়ি এবং ভাড়াটিয়াদের ব্যবহারিত্ব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কর্তৃপক্ষ।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকাল থেকে জোবিঅ- আশুলিয়া আওতাধীন  তাজপুর- দিয়াখালিরোড, গোমাইল ও উত্তর গোমাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্হাপক বিপপন আবু সাদাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে প্রায় ৬০ শ্রমিক এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে অংশ নেয়। আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্হাপক বিপপন আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ, ঢাকা এবং সাভার জোনের উপমহাব্যবস্হাপক ইঞ্জিনিয়ার অজিত চন্দ্র দেবের নির্দেশমোতাবেক নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকেও এই অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ সংযোগের ক্ষেত্রে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন। এ সময়ে অবৈধ সংযোগকৃত রাইজার  ও বিভিন্ন নিম্নমানের  ফিটিংস খুলে দেয়া হয়। ৪ টি পয়েন্টে প্রায় ৩ কিঃমি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এবং ৪০০ মিঃ পাইপ অপসারিত করা হয়।

অভিযান কালে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাসের উপব্যবস্থাপক আব্দুল মান্নান, আশুলিয়া জোনাল অফিসের উপ ব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভারের উপ সহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলামসহ ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ। এই অভিযানে অপ্রিতিকর পরিস্হিতি যাতে না ঘটে এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার