ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

দেশকে সোনার বাংলা গড়তে শেখ হাসিনার শীর্ষ অধিষ্ঠানের বিকল্প নেই: সৌমিত্র


এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় photo এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ১২:১৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন,  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির ধ্রুব তারকা। তাঁর রক্ত ও আদর্শের উত্তরাধিকারী জননেত্রী শেখ হাসিনার নিরঙ্কুশ অধিষ্ঠানই বাঙালি জাতিকে উন্নত বিশ্বের শীর্ষে নিয়ে যাবে। 
 
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান আজ ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে তিনি একথা বলেন। 
 
তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে যে পথ দেখিয়েছেন, সেই আদর্শ অনুসরণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁর রক্ত ও আদর্শের উত্তরাধিরী জননেত্রী শেখ হাসিনা। তাই বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্ম সমাপ্ত করতে এবং দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে তাঁর শীর্ষ অধিষ্ঠানের কোনো বিকল্প নেই।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির এক উজ্জ্বল নক্ষত্র। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করে যেতে পারেননি। তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বারবার শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। 
 
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর ও ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর তাঁরা মন্তব্য বইয়ে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।
 
এসময় তাঁদের সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো. রামিম আল করিম, অতিরক্তি পরিচালক ও পি এস টু ভিসি এস এম হাফিজুর রহমান, সহকারী রেজিস্ট্রার ও পিএস টু ট্রেজারার মোশতাক আহম্মদ, কর্মচারী সমিতি (গ্রেড-১১-১৬)’র সভাপতি মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম।
 
ধানমন্ডির ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে উপাচার্যের নেতৃত্বে ট্রেজারার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে রওনা দেন।  
 
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আতাউর রহমান গত ১৪ আগস্ট ২০২৩ পূর্বাহ্ণে বিশ্ববিদ্যালয়ের ৭ম ট্রেজারার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পরই নবনিযুক্ত ট্রেজারার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু ভাস্কর্য ও জাতীয় কবি নজরুল ইসলামের ভাস্কর্যের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এমএসএম / এমএসএম

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি

উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী

রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন

অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ