ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ছাতক থানা পুলিশের অভিযানে ৩৫ বস্তা ভারতীয় চিনি ১ টি নৌকাসহ ২ জন গ্রেফতার


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ২১-৯-২০২৩ দুপুর ১২:২০

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অভিযানে ৩৫ বস্তা ভারতীয় চিনি ও ১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ২জনকে  গ্রেফতার করা হয়েছে। ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই এস.এম মাইনুল ইসলাম ও এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩৫ বস্তা ভারতীয় চিনি ও ০১টি ইঞ্জিন চালিত নৌকাসহ ০২ (দুই) জন চোরাকারবারিকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) দিবাগত রাত সোয়া নয়টায় ছাতক থানাধীন এমদাদ নগর গ্রাম সংলগ্ন পিয়াইন নদীর উত্তর পাড়ে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১। আব্দুল লতিফ বিরাই (৫২), পিতা-মৃত আইয়ুব আলী, সাং-ছনবাড়ি, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট, ২। উসমান আলী (৩৬), পিতা-মনু মিয়া, সাং-কাজিরগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জদ্বয়কে একটি ইঞ্জিন চালিত নৌকাসহ আটক করা হয়। আটককৃত আসামিদের হেফাজতে থাকা নৌকাটি তল্লাশি করে ১ হাজার ৭ শত ৫০ কেজি (৩৫ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকাটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। আসামিদের চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত